পুকুরে স্নান করার সময় বজ্রপাতে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীর
পুকুরে স্নান করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে। মঙ্গলবার তার দেহের ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে।
সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বিস্তীর্ণ এলাকায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়।
আর এই ঘটনায় মন্তেশ্বর থানার কানপুর গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে ১৪ বছরের এক স্কুল ছাত্রীর বজ্রপাতে মৃত্যু হয়।
জানা গেছে দুপুরের দিকে পুকুরে স্নান করার সময় হঠাৎ বজ্রপাত ঘটে। বজ্রপাতে গুরুতর জখম হয়
কানপুর স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা মাঝি। এরপর তার বাড়ির লোকেরা তড়িঘড়ি আহত ছাত্রীকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য।
মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
জানা গেছে প্রিয়াঙ্কা মাঝি অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।


