নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থককে লাইট পোস্টে বেঁধে মারধর, চুল কেটে ন্যাড়া করার অভিযোগ

নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থককে লাইট পোস্টে বেঁধে মারধর, চুল কেটে ন্যাড়া করার অভিযোগ

নরেন্দ্রপুরে মহিলা বিজেপি সমর্থককে লাইট পোস্টে বেঁধে মারধর, চুল কেটে ন্যাড়া করার অভিযোগ রাজ্যে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকায় এক মহিলা বিজেপি সমর্থকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, মারধরের পর প্রকাশ্যে তাঁর চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি গলায় ফাঁস দেওয়া, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টারও গুরুতর অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর জমি বিবাদের জেরে মহিলা ও তাঁর স্বামীর উপর হামলা হয় এবং আতঙ্কে তাঁরা ঘরছাড়া হন। পুলিশের তৎপরতায় ৯ সেপ্টেম্বর বাড়ি ফিরলেও হুমকি চলতে থাকে।

অভিযোগ, গতকাল ফের দুষ্কৃতীরা বাড়িতে চড়াও হয়ে মহিলাকে মারধর করে। পরিবার জানিয়েছে, অভিযুক্তরা তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামী। তবে এ বিষয়ে ফিরদৌসি বেগমের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।