খুনের হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে আহ্লাদিপুরে গ্রেপ্তার ২

খুনের হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে আহ্লাদিপুরে গ্রেপ্তার ২

খুনের হুমকি, মারধর, তোলাবাজি, ঘর ভাঙচুর ও চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগে খণ্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের আহ্লাদিপুর গ্রাম থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী মহসিন আলী মিদ্দা ও তার সহযোগী জাকির খাঁ।

পুলিশ সূত্রে খবর, একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আহ্লাদিপুরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের অভিযোগের পর পুলিশের তৎপরতায় তারা আশার আলো দেখছেন। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।