খণ্ডঘোষে বিজেপির বিজয় মিছিল
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে বিজেপির ৫ নম্বর মন্ডলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এই বিজয় মিছিলে বিজেপির হাজার হাজার কর্মী – সমর্থক অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে ৫ নম্বর মন্ডলের সভাপতি বলেন, রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার রাজ্যে থাকায় সর্বত্র উন্নয়ন ত্বরান্বিত হবে। এই মিছিলে অন্যতম আকর্ষণ ছিল বুলডোজার। এ প্রসঙ্গে মন্ডল সভাপতি বলেন, বুলডোজার হলো অন্যায়কে ধ্বংস করার প্রতীক। শ্রীকৃষ্ণের হাতে চক্র থাকতো। সেই চক্রে তিনি পাপীদের নিধন করতেন। আমরাও বুলডোজার দিয়ে তৃণমূলের আমলে যাবতীয় অন্যায়কে মুছে দেব।


