পদ্মশ্রী ক্রিকেট কোচিং সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পদ্মশ্রী ক্রিকেট কোচিং সেন্টারের বার্ষিক সম্বর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ধমানের বাবুরবাগ এলাকায় অনুষ্ঠিত হলো। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। মৌমিতা বলেন, মোবাইল থেকে পুঁথিগত বিদ্যা ছেড়ে আবার যেন বাচ্চারা মাঠমুখী হয়। সেই পরিবেশটাকে আমাদের এনে দিতে হবে। আমরা দেখেছি অনেক জায়গায় মাঠ অবৈধভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অনেক জয়গায় মাঠ থাকলেও সেখানে যাওয়ার পরিবেশ নেই। সেরকম হলে তো বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না।তাই আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়েছি মাঠগুলোকে একই রকম পরিবেশে গড়ে তোলার। খেলাধুলার উপযুক্ত করে তোলার। যাতে মা বাবারা তাদের ছেলেমেয়েদের মাঠমুখী করতে বাধ্য হন।


