দক্ষিণ কলকাতার কসবায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আবাসনে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁর মেয়ের শ্বশুরবাড়ি এবং কসবার হাইল্যান্ড পার্কের ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাসগুপ্তের বাড়িতেও তল্লাশি চলছে বলে সূত্রের খবর। ইন্দ্রনীল সেনের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের দাবি, বউবাজার থানায় ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যুক্ত করা হয়। তদন্তে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগের তথ্য সামনে আসে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে তদন্ত সংক্রান্ত তথ্য ইডিকে জানানোর পর প্রাথমিক অনুসন্ধান শেষে ইডি ECIR দায়ের করে তদন্ত শুরু করে।
বর্তমানে ইন্দ্রনীল সেন, তাঁর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছে ইডি।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #IndranilSen #ED #EDRaid #Kolkata #Kasba #EnforcementDirectorate #FinancialFraud #Investigation #WestBengalNews #BengalNews #BreakingNews


