৭৭ তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হলো বর্ধমান পুলিশ লাইনে | বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন | ১০ ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬


1
৭৭ তম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হলো বর্ধমান পুলিশ লাইনে

৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বর্ধমান পুলিশ লাইনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সায়ক দাস। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর খোলা জিপে পুরো মাঠ পরিক্রমা করেন জেলাশাসক ও পুলিশ সুপার। পরে জেলা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে কুচকাওয়াজের মাধ্যমে জেলাশাসককে অভিবাদন জানানো হয়। জেলা শাসক আয়েশা রাণী এ তার সংক্ষিপ্ত বক্তব্যে, বিগত দিনে পূর্ব বর্ধমান জেলার সাফল্যের কথা তুলে ধরেন। তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যের কথাও উল্লেখ করেন।

2
বর্ধমান সাহিত্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন

২৬ জানুয়ারি বঙ্গীয় সাহিত্য পরিষদ-এর বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ-এর উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান সাহিত্য পরিষদের কার্যকরী সভাপতি কবি, নাট্যকার দেবেশ ঠাকুর। জাতীয় নেতাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সদস্যরা। সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য সুন্দর ভাবে তুলে ধরেন। কবি, নাট্যকার দেবেশ ঠাকুরও তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবসের কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন আইনজীবী সঞ্জয় ঘোষ। তিনি সহ নিতাই মুখার্জী, শিক্ষক মানব সরকার, শিশির ব্যানার্জী, দিব্যেন্দু বসুও আলোচনায় অংশ নেন। কবি তাপস ভূষণ সেনগুপ্ত, রথীন পার্থ মন্ডল, সমাজসেবী সঞ্জয় মন্ডল কবিতা পাঠ করেন। সংগীত পরিবেশন করেন স্বাতী ব্যানার্জী, মিতা মন্ডল।

3
১০ ম ওয়েস্ট বেঙ্গল ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – বেঙ্গল লিটল লিজেন্ডস কাপ ২০২৬

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ২৫ শে জানুয়ারি ক্যারাটে প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হলো। এই বছর প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১২০ টি স্কুল থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।
সেইসিনকাই পূর্ব বর্ধমান সংস্থার চেয়ারম্যান রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় জেলার মোট ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মোট ১২টি পদক জয়লাভ করেছে তারা। যার মধ্যে রয়েছে ৪টি সোনা, ৬টি রুপো এবং ২টিকে ব্রোঞ্জ পদক।