1
সরকারি উদ্যোগে ছাত্রছাত্রীদের জুতো প্রদান, মঞ্চস্থ হলো নাটক
প্রতি বছরের মতো এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া হলো। সারা রাজ্যের পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করা হয়, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত চন্ডীপুরডাঙা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।এই জুতো প্রদানকে কেন্দ্র করে এখানে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জুতো আবিষ্কার নাটকটি মঞ্চস্থ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এই নাটক উপস্থাপনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের কাছে জুতো আবিষ্কারের প্রেক্ষাপট বোঝানোর চেষ্টা করেন। ছাত্র-ছাত্রীরাও এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে আপ্লুত হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত রায় বলেন, এখানে পাঠরত ছাত্রছাত্রীরা সরকারের দেওয়া এই জুতো পেয়ে খুবই খুশি। তার পাশাপাশি নাটকে অংশ নিতে পারায় তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি লক্ষ্য করা যায়।
2
জেলা গ্রন্থাগার বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন আব্দুল জব্বার
পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা গ্রন্থাগার বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলেন জেলার ভাতার ব্লকের রামনগর নিবাসী, রামনগর সিডস ফার্মের গুরুত্বপূর্ণ পদাধিকারী আব্দুল জব্বার। এর পাশাপাশি কবি, সাহিত্যিক, গীতিকার, বাচিক শিল্পী, সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত এলাকায়। ভাতার বইমেলা ও ভাতার উৎসব কমিটির সদস্যদের পক্ষ থেকে এই উপলক্ষ্যে তার বাড়িতে এসে সকলে তাকে সম্বর্ধনা জানান। তারা বলেন, আমরা গর্বিত আব্দুল জব্বার ডাক বিভাগের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। আমরা তার সাফল্য কামনা করছি। জানা গেছে আব্দুল জব্বার পূর্ব বর্ধমান জেলার এল এল এ নির্বাচিত কমিটির চারজনের মধ্যে একজন হিসেবে মনোনীত হয়েছেন।


