রাজ্যে পরিবহণ ব্যবস্থায় অনেক নতুন দিক সূচিত হবে, বার্তা অর্জুনের

রাজ্যে পরিবহণ ব্যবস্থায় অনেক নতুন দিক সূচিত হবে, বার্তা অর্জুনের

রাজ্যে পরিবহণ ব্যবস্থায় অনেক ভালো রকমের পরিবর্তন হবে। কলকাতা সহ রাজ্যের মানুষরা তা আগামী দিনে দেখতে পাবেন বলে জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, পূর্ববর্তী সরকার অনেক ক্ষতি করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ৭০০ এর উপরে বাস দেওয়া হয়েছিল। তা ডিপোতে পড়ে থেকেই নষ্ট হয়েছে। অর্জুন বলেন, আগামী দিনে কলকাতায় ট্রামের পাশাপাশি বাস চলবে। খুব সুন্দর জিনিস দেখতে পাওয়া যাবে। তিনি বলেন, আমাদের একটু সময় দিন, আমরা অনেক ভালো কিছু উপহার দেব সাধারণ মানুষের জন্য। পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।