মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি শুভঙ্করের

মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি শুভঙ্করের

মুর্শিদাবাদে ঘটে যাওয়া রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি দাবি করেন, ভারতীয় রেলের পরিকাঠামো ভেঙে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা স্বীকার করছেন না। একই সঙ্গে তিনি বলেন সারা দেশে জুড়ে রেলের দুর্ঘটনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমারের পদত্যাগ করা উচিত।
শুভঙ্কর সরকারের অভিযোগ, রেলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি। এর জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে যে সমস্ত পরিবারের সদস্যরা মারা গেছেন সেই প্রতিটি পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা করে দেওয়ার কথা উল্লেখ করেন শুভঙ্কর।
তিনি আরও বলেন, সারাদেশ এবং বিশেষ করে এই রাজ্যে যে সমস্ত রেলগেটগুলি রয়েছে সেখানে কর্মরত গেটম্যানদের উপর নজরদারি দরকার। তারা মদ্যপ অবস্থায় ডিউটি করছেন, নাকি সুস্থ অবস্থায় তাদের দায়িত্ব পালন করছেন, এই দিকটাতেও নজর দিতে হবে। তিনি অভিযোগ করেন, রেল পরিষেবা ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে কোনো নজর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার