মুখোমুখিতে ৪০ টি অভিযোগ, অবৈধ পার্কিং-ফুটপাত দখলই বড় সমস্যা: কড়া বার্তা অগ্নিমিত্রা পালের

মুখোমুখিতে ৪০ টি অভিযোগ, অবৈধ পার্কিং-ফুটপাত দখলই বড় সমস্যা: কড়া বার্তা অগ্নিমিত্রা পালের

বৃহস্পতিবারের ‘মুখোমুখি’ কর্মসূচীতে মোট ৩৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অধিকাংশই ছিল অবৈধ নির্মাণ, ফুটপাত দখল এবং অবৈধ পার্কিং সংক্রান্ত। সাধারণ মানুষের অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী জানান, এদিন প্রাপ্ত অভিযোগের সিংহভাগই অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিয়ে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। সেই কারণে আপাতত হকারদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, অবৈধ পার্কিং বা ফুটপাত দখলের বিরুদ্ধে সরকার কোনওভাবেই আপস করবে না।
সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, কেউ যদি মনে করেন ফুটপাত দখল করে গাড়ি রাখা যাবে, তাহলে সেই ধারণা ভুল। সময় থাকতে সবাইকে নিজেদের আচরণ বদলানোর আহ্বান জানান তিনি।
এদিন সাংবাদিকদের উপর হামলার ঘটনাতেও কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী। তিনি বলেন, যারা সাংবাদিকদের মারধর করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। গুন্ডা দমন আইন এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আনা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।