মন্তেশ্বরে মমতার সভার আগেই তৃণমূল ছেড়ে ৬০ জনের হুমায়ুন কবীরের দলে যোগদান


মন্তেশ্বরে মমতার সভার আগেই তৃণমূল ছেড়ে ৬০ জনের হুমায়ুন কবীরের দলে যোগদান

ভোট উৎসবে জোরদার প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। তাদের নিজ নিজ মনোনীত প্রার্থীর জন্য ভোট প্রচারে মরিয়া বিভিন্ন দলের নেতৃত্বরা। সেইমতো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক ভোট প্রচারে সমান তালে অংশ নিচ্ছেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজার নিকটস্থ প্রধান কার্যালয়ে ৬০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীর হাত থেকে ফ্ল্যাগ ধরে পার্টিতে যোগদান করেন। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক দাবি করেন, আগামী ২৫ এপ্রিল হুমায়ুন কবীর পূর্ব বর্ধমান জেলার কুসুমগ্রামে জনসভা করতে আসবেন। সেখানে বিভিন্ন দল থেকে বহু কর্মী-সমর্থক আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করবে বলে আশা প্রকাশ করেন দলের স্থানীয় নেতৃত্বরা।