বিপুল পরিমাণ চোরাই অ্যালুমিনিয়াম ইলেকট্রিক সন্দেহজনক
পুরুলিয়া শহরের চুনোভাট্টি এলাকার একটি স্ক্র্যাপ গুদামে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন চোরাই অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তার চক্রের পর্দাফাঁস করলো, পুরুলিয়া টাউন থানার পুলিশ। ২২শে জুলাই চালানো এই সফল অভিযানে পুলিশ প্রায় ৭৫০ কেজি কেবলের পাশাপাশি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, পুরুলিয়া টাউন থানার পুলিশ বরাকর রোডের ভূতনাথ মন্দির সংলগ্ন চুনোভাট্টি এলাকার একটি স্ক্র্যাপ গুদামে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে গুদাম থেকে আনুমানিক ৭৫০ কেজি ইনসুলেটেড ও খালি অ্যালুমিনিয়াম পরিবাহী তার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই তার পরিবহণে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিকআপ পুলিশ হেফাজতে নিয়ে নেয়।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন: জীতেন্দ্র জয়সোয়াল ও ইসলাম আনসারী। দুজনকে পুরুলিয়া জেলা আদালতের পেশ করা হয়।


