বাঁকুড়া জেলা পুলিশের গঙ্গাজলঘাটি থানার ধারাবাহিক অভিযানে ফের সাফল্য
গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গঙ্গাজলঘাটি থানার শ্রীরামপুর বড়শাল এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি গরু বোঝাই গাড়ি আটক করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও খালাসি পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে গরুগুলি উদ্ধার করা হয়।
আটক গাড়ি ও উদ্ধার হওয়া গরুগুলিকে গঙ্গাজলঘাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ।


