বাঁকড়ার রসিকল এলাকায় খুন, উত্তেজনা এলাকায়

বাঁকড়ার রসিকল এলাকায় খুন, উত্তেজনা এলাকায়

হাওড়ার বাঁকড়ার রসিকল এলাকায় মধ্যরাতে একটি বাড়িতে ঢিল ছোড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদের জেরে সকালে খুনের ঘটনা ঘটেছে। অভিযোগ, মধ্যরাতে গুড্ডু নামে এক ব্যক্তি বাড়িতে ঢিল ছোড়ার সময় এক অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনার জেরেই রবিবার সকালে গুড্ডু নামে অভিযুক্ত ধারালো অস্ত্র নিয়ে পরপর তিনজনের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে একজনের কিছুক্ষণ চিকিৎসা চলার পরে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছোয় ডিসি সাউথ ও বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।