বর্ধমানের তাক লাগানো মিছিল করলেন কংগ্রেসের গৌরব
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করছেন গৌরব সমাদ্দার। রবিবার শেষ ছুটির দিনে শহরে তাক লাগানো মিছিল করলেন তিনি। তার মিছিলের মূল আকর্ষণ ছিল রণ পা। সঙ্গে ছিল ক্লাব ব্যান্ড। ছিলেন ঢাকিরাও। তার সঙ্গে ছিল সুসজ্জিত টোটোর রালি। এদিন পুলিশ লাইন থেকে বর্ধমান পৌরসভা পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা করেন গৌরব। তার এ দিনের এই মিছিলে পা মেলান রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ ভট্টাচার্য। বহুদিন পর কংগ্রেস কর্মীরা তাদের নিজস্ব প্রতীকে দলীয় প্রার্থীকে এখানে পেয়ে পথে নেমে তার হয়ে প্রচার সারলেন।


