পূর্ব ভারতে প্রথম নবরূপে সম্প্রসারণ
দেশে নিজেদের ব্যবসাকে আরও প্রসারিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো নিপ্পন পেইন্ট ইন্ডিয়া। বর্ধমানের উল্লাসে তাদেরই একটি “নিও হোমস”স্টোর চালু করা হলো। শুধুমাত্র পূর্ব ভারত নয়, দক্ষিণবঙ্গেও এটি প্রথম নিও হোমস স্টোর। এই ধরনের স্টোর এখানে চালু হবার ফলে জেলার সাধারণ ক্রেতা, স্থপতি, বাড়ির মালিক থেকে শুরু করে ঠিকাদার, রংমিস্ত্রি সকলেই একই ছাদের নীচে আধুনিক রঙের পাশাপাশি তৎ সংক্রান্ত পরিষেবা পাবেন। এখানে ক্রেতাদের জন্য বিশেষ রং নির্বাচন এবং পরামর্শ পরিষেবা থাকছে। এর ফলে প্রত্যেকেই তাদের নিজেদের প্রয়োজনমতো উপযুক্ত পণ্য বেছে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন।
এই উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার ডেকোরেটিভ বিজনেস-এর প্রেসিডেন্ট মার্ক টাইটাস। তিনি বলেন, এই সংস্থার প্রসারের ক্ষেত্রে পূর্ব ভারতে প্রথম নিও হোমস স্টোর চালু করা হলো। এখানে উন্নত মানের পণ্যের পাশাপাশি আধুনিক পরিষেবা পাওয়া যাবে। গ্রাহকরা এখানে তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এসে যথেষ্ট ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল স্পেশাল প্রজেক্ট-এর ডিরেক্টর দীপাঞ্জন মিত্র সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। তাঁদের বক্তব্য, নিও হোমস স্টোরের মাধ্যমে গ্রাহকরা একই জায়গায় নিপ্পন পেইন্টের সব রকম পণ্য পাবেন। এর সঙ্গে স্থানীয় ডিলার ও ব্যবসায়ীরাও অনেক সুবিধে পাবেন।


