পুরুলিয়ার মেয়ে… আজ গোটা দেশের গর্ব

পুরুলিয়ার মেয়ে… আজ গোটা দেশের গর্ব

একদিকে IIT, অন্যদিকে NEET— দুই কঠিন পরীক্ষাতেই অসাধারণ সাফল্য ! আর সেই কৃতিত্বের নাম মেহুলী দাশ। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ঝাড়খণ্ডে টপ র‍্যাঙ্ক করেছে পুরুলিয়ার এই মেধাবী কন্যা। সারা ভারতে তার General Rank 150 এবং AIR 224। ছোটবেলা থেকেই মেধার পরিচয় দেওয়া মেহুলী উচ্চমাধ্যমিক পাশ করেছে AGPN স্কুল থেকে। JEE-তে দুর্দান্ত ফল করে IIT-তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও থেমে থাকেনি। পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডে গিয়ে নীটের প্রস্তুতি নিয়েছে, আর আজ সেই পরিশ্রমই এনে দিয়েছে সেরার সম্মান। বাবা মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক, মা বাংলা শিক্ষিকা।
মেহুলী কিন্ত ইঞ্জিনিয়ারই হতে চায়। পরে upsc এর পরীক্ষা দেওয়ার ইচ্ছে রয়েছে তার।
মেহুলীর এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, গোটা পুরুলিয়ার গর্ব—যা প্রমাণ করে, স্বপ্ন যদি বড় হয়, প্রচেষ্টা যদি থাকে, সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই।