পুরুলিয়ায় সদ্যোজাতের মৃত্যুতে গাফিলতির অভিযোগ! শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার, অবৈধ মদ উদ্ধার

পুরুলিয়ায় সদ্যোজাতের মৃত্যুতে গাফিলতির অভিযোগ! শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার, অবৈধ মদ উদ্ধার

পুরুলিয়ার হুড়া ও টামনা থানা এলাকায় পরপর পুলিশি অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তি। হুড়ার রামপুর গ্রামে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কৃষ্ণপদ হাঁসদা। শনিবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। অন্যদিকে, চাকলতোড় গ্রামে অবৈধভাবে দেশি ও বিদেশি মদ মজুত এবং বিক্রির অভিযোগে দুলাল মোদককে গ্রেপ্তার করেছে টামনা থানার পুলিশ। তাঁর কাছ থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়েছে। মদ কোথা থেকে আনা হয়েছিল এবং এই কারবারে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, পুরুলিয়া সদর হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। মৃত শিশুর বাবা অক্ষয় সেন হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রসবের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#Purulia #PuruliaNews #StraightcutNews #হুড়া #টামনা #অবৈধমদ #পুলিশি অভিযান #শ্লীলতাহানিরঅভিযোগ #পুরুলিয়াসদরহাসপাতাল #সদ্যোজাতেরমৃত্যু #চিকিৎসায়গাফিলতি #WestBengalNews #BengaliNews #আজকেরখবর