পুজোর আগে পানিহাটির রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গোবিন্দ হোমে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে সময় কাটালেন বিধায়ক রত্না দেবনাথ। শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে পুজোর উপহার তুলে দেন তিনি। শিশুদের জন্য আহারেরও ব্যবস্থা করা হয়। বিধায়কের এই উদ্যোগে গোবিন্দ হোমে খুশির পরিবেশ তৈরি হয়।
অন্যদিকে, পুরুলিয়ার বাগমুণ্ডি থানার চানো গ্রামে দেড় বছরের শিশু সৌরভ প্রামাণিককে কুয়োয় ফেলে খুনের অভিযোগ। ঘটনায় ফুলচাঁদ প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরেই শিশুটিকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে।
পুরুলিয়ার বলরামপুর থানার মালডি এলাকায় গবাদি পশু পাচারের চেষ্টা বানচাল পুলিশের। গোপন সূত্রে অভিযান চালিয়ে একটি টোটো থেকে একটি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। পশু পরিবহণের বৈধ নথি দেখাতে না পারায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে টোটোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #Panihati #RatnaDebnath #GovindaHome #Purulia #Bagmundi #ChildDeath #CrimeNews #PoliceInvestigation #AnimalSmuggling #Balrampur #WestBengalNews #BengalNews #BreakingNews


