পাড়ায় সমাধান ক্যাম্পে আগতদের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা


পাড়ায় সমাধান ক্যাম্পে আগতদের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আবুজহাটি ২ ও জারো গ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো। এই ক্যাম্প সরজমিনে দেখতে আসেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক,জেলা পরিষদ সদস্য শোভা দে, দুই প্রধান ঝর্ণা দাস ও নূরজাহান বেগম, দুই অঞ্চল সভাপতি রমেন্দ্রনাথ কোনার ও আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা। তারা এই ক্যাম্পে প্রতিটি কাউন্টারে গিয়ে ঘুরে দেখেন। সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করেন। তারা ক্যাম্পে আগতদের নিজের হাতে ফর্ম ফিলাপও করে দেন। প্রচুর সাধারণ মানুষ এসে ভিড় করছেন পাড়ায় সমাধান ক্যাম্পে। উল্লেখ্য, পাড়ায় সমাধান ক্যাম্প থেকে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে নিশ্চিতভাবেই আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচী ভালোই অক্সিজেন দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (পজ্)