নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে ডাম্পার, মেমারি তারকেশ্বর রোডে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে ডাম্পার, মেমারি তারকেশ্বর রোডে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল

জেলার মেমারি-তারকেশ্বর রাস্তায় বৃহস্পতিবার একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাটি ঘটে সুলতানপুর মোড় সংলগ্ন একটি লজের কাছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারটি মেমারীর দিক থেকে আঝাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। অভিযোগ, লরিটি রাস্তার ডান দিকে বেশি চলে আসায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ডাম্পার চালক গাড়িটি বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করেন। কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়।খবর পেয়ে মেমারা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুটি ক্রেনের সাহায্যে বেশ কিছুক্ষণ চেষ্টার পর ডাম্পারটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালীন কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও, পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।
সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর মেলেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।