জামালপুরে বিজয়া সম্মেলনে মুখ্যমন্ত্রীর প্রশংসা নেতৃত্বের
দক্ষিণ দামোদর এলাকার জামালপুরে জামালপুর ১ এবং পাঁচড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। জামালপুর ১ এলাকায় দামোদর তীরবর্তী বাগান এবং পাঁচড়া অঞ্চলে কিষান মান্ডির সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি ,যুব সভাপতি উত্তম হাজারী ,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল , দুই অঞ্চল সভাপতি আলিম শেখ ও জয়দেব দাস, দুই প্রধান ডলি নন্দী ও বিকনপাকড়ে,জামালপুর ১ এর উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব সহ অন্যান্যরা। ব্লক সভাপতি মেহমুদ খান উপস্থিত সকল কর্মী-সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা জানান। তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জনহীতকর প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য চালু করেছেন সেগুলি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের এত প্রকল্প গোটা ভারতবর্ষের বুকে এক নজির হয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি নিয়েছেন আজ ভারতবর্ষের অন্যান্য রাজ্য সেগুলো অনুসরণ করছে।
বিধায়ক অলোক কুমার মাঝি সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনের বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা বুথ সভাপতিকে নিজের বুথে নজর দিতে হবে।


