চোরবাগান কাণ্ডে ১৬টি CCTV-র ফুটেজ উধাও! দীপাবলি ও ছটে বাজি নিয়ে কড়া নির্দেশ প্রশাসনের

কলকাতার চোরবাগান পুজোমণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে নেমে CCTV ফুটেজ না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার। মণ্ডপ ও সংলগ্ন এলাকায় বসানো ৩২টি ক্যামেরার মধ্যে প্রায় ১৬টির ফুটেজ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। ক্যামেরা ইনস্টল করার দায়িত্বে থাকা এক ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনও কারণে ফুটেজ উধাও, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, দীপাবলি ও ছটপুজোয় বাজি পোড়ানোর সময়সীমা বহাল রাখার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। আতশবাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেল এবং শব্দবাজির ক্ষেত্রে ১২৫ ডেসিবেলের সীমার কথা জানানো হয়েছে। হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও স্কুলের ১০০ মিটারের বাইরে বাজি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বাজির বিক্রি ও ব্যবহার রুখতে বিশেষ নজরদারি চালানো হবে এবং অভিযোগ জানানোর জন্য শীঘ্রই হেল্পলাইন চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি এস এন গুপ্ত। পাশাপাশি, বাজারে ফানুস বিক্রিতে বাধা না থাকলেও ওড়ানোর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #চোরবাগান #CCTVFootage #লালবাজার #দীপাবলি #ছটপুজো #বাজিনিয়ন্ত্রণ #শব্দদূষণ #অবৈধবাজি #এসএনগুপ্ত #কলকাতারখবর #WestBengalNews #BengaliNews #আজকেরখবর