কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেহেমুদ খান
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের নবগ্রাম কালীমাতা ক্লাবের ১২ হাত কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। সঙ্গে ছিলেন আঝাপুর পঞ্চায়েতের উপ প্রধান অশোক ঘোষ সহ অন্যান্যরা। ক্লাবের সভাপতি ও সম্পাদক বিমল মান্ডি ও মদন মালিক জানান, তারা প্রতিবছরই ধুমধাম করেই মায়ের পুজো করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্লক সভাপতি মেহেমুদ খান ছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। আসবেন বাংলা চলচ্চিত্র জগতের সুপরিচিত নায়িকা পায়েল সরকার। মেহেমুদ খান জানান, কালীমাতা ক্লাবের কালীমায়ের পুজোর উদ্বোধন করতে পেরে তার খুবই ভালো লাগছে। তিনি ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁকে পুজো উদ্বোধন করতে আমন্ত্রণ জানানোয়। তিনি মা কালীর কাছে সকলের মঙ্গল কামনা করেন। উৎসবের দিনগুলি শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার কথা উল্লেখ করেন।


