কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ পড়া বন্ধ হলো
শনিবার থেকে বন্ধ হলো কলকাতা বিমানবন্দরের মসজিদে নমাজ পড়া। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে থাকা ১৩৬ বছরের পুরনো বাকড়া মসজিদে আজ থেকেই এন্ট্রি পাস দেওয়া বন্ধ করা হয়েছে। বিমানবন্দরের ভিতরে মসজিদে নমাজ পাঠও বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে বিমানবন্দর চত্বরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো বাঁকড়া মসজিদটিকে বিমানবন্দর সীমানার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রানওয়ের মাত্র ১৬৫ মিটার দূরত্বে থাকায় বিমান চলাচল ও জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা হওয়ায় আপাতত এটিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


