সুভাষপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান
বর্ধমানের বাজেপ্রতাপপুর সুভাষপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি অনুমোদন সাপেক্ষে ১৯৭৬ সালের ১২ মার্চ এই বিদ্যালয়ের পথচলা শুরু। বৃহস্পতিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকও।…


