৫০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে কেক বিতরণ করলেন প্রাক্তন প্রধান শিক্ষক আশিস নন্দী ও সুজাতা নন্দী।

৫০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে কেক বিতরণ করলেন প্রাক্তন প্রধান শিক্ষক আশিস নন্দী ও সুজাতা নন্দী।

শহর বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পবিত্র বড়দিনে পৌত্র অহর্ষি নন্দীর জন্মদিন উপলক্ষ্যে আমার পাঠশালা-র ৫০ জন সুবিধাবঞ্চিত,পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে কেক বিতরণ করলেন বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আশিস নন্দী ও তার সহধর্মিনী সুজাতা নন্দী। সেইসঙ্গে মাহেক মল্লিক তার নিজের জন্মদিন উপলক্ষ্যে শিশুদের মধ্যে বিতরণ করেন শিখন সামগ্রী এবং ছাত্রীদের জন্য পোশাক ও সাজের সরঞ্জাম। (পজ্)

এ প্রসঙ্গে সুজাতা নন্দী বলেন, আমার নাতির জন্মদিনে এখানকার শিশুদের মুখে সামান্য কিছু খাবার তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছে রয়েছে আগামী বছরেও এখানে এসে এই শিশুদের কিছু খাওয়াবো। (পজ্)

মাহেক মল্লিক বলেন, জন্মদিনকে কেন্দ্র করে এই শিশুদের পাশে থাকতে পারার একটা আলাদা আনন্দ রয়েছে। আমি এখানকার এই পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাতে শিখন সামগ্রী তুলে দিলাম। যাতে তারা ভবিষ্যতে লেখাপড়ার কাজটা আরও ভালোভাবে করতে পারে।