প্রবল শীতের হাত থেকে বাঁচতে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শীতবস্ত্র প্রদান

 

প্রবল শীতের হাত থেকে বাঁচতে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শীতবস্ত্র প্রদান

প্রবল শীত পড়লেই শীতের প্রকোপ থেকে বাঁচতে শীত নিবারণের জন্য পর্যাপ্ত শীত বস্ত্রের অভাব বোধ করে পিছিয়ে পড়া পরিবারের সুবিধা বঞ্চিত শিশুরা l এই অভাব বোধ দূরীকরণের উদ্দেশ্যেই মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা “আমার পাঠশালা” l বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পাঠশালার ৫০ জন সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, জ্যাকেট এবং নবান্ন উপলক্ষ্যে কেক, মিষ্টান্ন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী, শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী, সাংবাদিক ও বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর, পূর্ব বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিসকিন আলী, এ. ডি. এম. অফিস স্টাফ টুম্পা হালদার, এবং আমার পাঠশালার পক্ষ থেকে মিন্টু পান্ডে, কালীশঙ্কর বিশ্বাস, কামরুজ্জামান চৌধুরী, মোশারফ হোসেন, তপন পাল, সৌরভ পাঁজা, সুবোধ মালিক এবং সন্দীপ পাঠক। সন্দীপ পাঠক বলেন, এই সময়টি পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার উপযুক্ত সময়। শীতে যাতে শিশুরা কষ্ট না পায় তারজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।