SIR বিতর্কে পুরভোট পিছনোর দাবি, কমিশনকে চিঠি বিরোধীদের! খাড়্গের মন্তব্যে ধর্মতলায় বিজেপির বিক্ষোভ

SIR-এ বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি জানাল বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক অধিকার সংগঠনগুলি। সোমবার, ২৬ অক্টোবর, রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তকে চিঠি দিয়ে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুরনিগমের নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। বিরোধীদের দাবি, ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অথবা সংশোধনের সময়সীমা বাড়ানো হলে তার পরেই পুরভোট হোক। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখাল উত্তর কলকাতা বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়-সহ দলের নেতা-কর্মীরা। তাপস রায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন খাড়্গে। তাঁর দাবি, এই মন্তব্যের জন্য খাড়্গের দেশের ১৪০ কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #PurVote #পুরভোট #SIR #ভোটারতালিকা #রাজ্যনির্বাচনকমিশন #MamataBanerjee #BJP #Congress #MallikarjunKharge #NarendraModi #TapasRoy #ধর্মতলা #WestBengalNews #BengaliNews