পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে চলন্ত চারচাকা গাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। রবিবার সন্ধ্যায় গাড়িতে থাকা চারজন আরোহী দ্রুত নেমে আসায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, পুরুলিয়ার হুড়া থানার আমলাতোড়া গ্রামে গৃহবধূ বাসন্তী মাহাতোর রহস্যমৃত্যুর ঘটনায় শাশুড়ি আশালতা মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার বাবা দেবী প্রসাদ মাহাতোর অভিযোগের ভিত্তিতে স্বামী বিদ্যুৎ মাহাতো, শাশুড়ি আশালতা মাহাতো ও ননদ লতা মাহাতোর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে বাসন্তী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। ঘটনার তদন্ত চলছে।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#PuruliaNews #Belkuri #CarFire #Hura #Amalatola #CrimeNews #WestBengalNews #BengaliNews #StraightcutNews #পুরুলিয়া #গাড়িতে_আগুন #বধূমৃত্যু


