মঙ্গল ও মালতি নামে দুই মাওবাদী সদস্যের আত্মসমর্পণের পর পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ মাওবাদীমুক্ত বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার। আত্মসমর্পণের সময় তাঁদের কাছ থেকে একটি AK-47, একটি অ্যাসল্ট রাইফেল ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গল ও মালতির মাথার দাম ছিল যথাক্রমে ৫ লক্ষ ও ২ লক্ষ টাকা।
অন্যদিকে, শুক্রবার বিকেল ৪টে নাগাদ আটঘরা বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়ানোর প্রাথমিক অনুমান হলেও, কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
পুরুলিয়ার আড়শার পাতুয়ারা গ্রামে দ্বাদশী উপলক্ষ্যে JUA ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে রাবণ দহন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় উৎসব।
এদিকে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাঁউই গ্রামের খাঁ পাড়া দুর্গাপুজোর প্রতিমা থেকে সোনা ও রুপোর অলঙ্কার চুরির অভিযোগ উঠেছে। পুজো কমিটির দাবি, প্রায় ৮–১০ ভরি সোনা ও ৮০–৯০ ভরি রুপোর গয়না চুরি হয়েছে। ঘটনায় তদন্ত করে অলঙ্কার উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#Maoist #WestBengalNews #AtgharaFire #PuruliaNews #RavanDahan #Manteswar #DurgaPuja #JewelleryTheft #BengaliNews #StraightcutNews


