পুজোর ছুটির আগে বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে দুর্গারূপে বিশেষ নিবেদনের আয়োজন। দুর্গার দশ হাতে বিশ্বভ্রাতৃত্ব, সকলের জন্য শিক্ষা, অহিংসা, মানবতাবোধ, পরিবেশ রক্ষা ও পরোপকারিতার বার্তা তুলে ধরে পড়ুয়ারা। অন্যদিকে, অসুরের রূপে বাল্যবিবাহ, অশিক্ষা, পণপ্রথা, কুসংস্কার, মাদক সেবন ও পলিথিন ব্যবহারের মতো সামাজিক ব্যাধিকে তুলে ধরা হয়। সুস্থ সমাজ গঠন ও সম্প্রীতির বার্তা দিতেই বিদ্যালয়ের এই উদ্যোগ।
অন্যদিকে, কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেল রাজ্য পুলিশের STF। গোপন সূত্রে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দু’টি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দু’টি দেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। অভিযানের আগেই অভিযুক্ত পালিয়ে যায় বলে STF সূত্রে খবর। তার খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি অস্ত্র কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।


