দীর্ঘ প্রতীক্ষার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি গড়ার প্রস্তুতি শুরু। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে একটি বাঘিনী এনে বক্সার জঙ্গলে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, আবহাওয়া অনুকূল থাকলে হেলিকপ্টারে করে বাঘিনীটিকে বক্সায় আনা হবে। বাঘিনী উদ্ধারের জন্য ক্যামেরা ট্র্যাপ ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এই প্রক্রিয়ায় এনটিসিএ, ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বিহার ও পশ্চিমবঙ্গের বন দপ্তরের বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন। বাঘিনীকে আনার প্রস্তুতির কারণে চার দিন বক্সা জঙ্গল বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, রাজ্যে ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথী’ করা হয়েছে বলে জানানো হয়েছে। নীল-সাদা সাইকেলের বদলে গেরুয়া-সাদা সাইকেল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যজুড়ে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-২৭ অর্থবর্ষে ৫০৮ কোটি টাকা ব্যয়ে ১২ লক্ষ ৫৯ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের পড়ুয়ারা এই সুবিধার আওতায় থাকছেন। পুরুলিয়াতেও জেলাশাসকের দপ্তরের সামনে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#StraightcutNews #BuxaTigerReserve #Buxa #Tiger #TigerRelease #Wildlife #WestBengal #Sarathi #SabujSathi #CycleDistribution #Purulia #WestBengalNews #BengalNews #BreakingNews


