1
শুভেন্দু অধিকারীর উপস্থিতি ঘিরে তুঙ্গে তৎপরতা: কড়াডিতে করম উৎসবের মাঠ পরিদর্শনে পুলিশ সুপার ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা
আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়ার টামনা থানার কড়াডিতে ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গকে নিয়ে করম নাচ মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক আয়োজন খতিয়ে দেখতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, মঞ্চ নির্মাণ ও দর্শকদের আসন বিন্যাস সরজমিনে খতিয়ে দেখে আলোচনা করা হয়।
2
ফের উত্তপ্ত যাদবপুরের দেওয়াল, সাদা রঙের উপরেই ফিরলো স্লোগান
একদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক দেওয়াল সাদা রঙে ঢেকে দেওয়া হয়েছিল। রাত পেরোতেই ফের দেখা গেল নতুন স্লোগান। নিশানায় আরএসএস; পাশাপাশি লেখা হয়েছে হিটলার ও মুসোলিনির নাম। ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে।
ওপেন এয়ার থিয়েটারের বাইরের দেওয়ালে আরএসএসকে নিশানা করে স্লোগান লেখা হয়েছে। পড়ুয়াদের দাবি, কলকাতা পুলিশ ও পুরনিগম দেওয়াল লিখন মুছে দিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ফের স্লোগান দেখা যাওয়ায় কারা দেওয়াল লিখল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও কোনও সংগঠন দায় স্বীকার করেনি। ক্যাম্পাসের আরও কয়েক জায়গায় পালটা পোস্টারও দেখা গেছে।
3
নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শনে রায়নার বিধায়ক সুভাষ পাত্র, পরিষেবা খতিয়ে দেখলেন
পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শনে গেলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। সঙ্গে ছিলেন নাড়ুগ্রাম অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থক ও মণ্ডল সভাপতি।
পঞ্চায়েত অফিসে বিভিন্ন দপ্তরের কাজ ও সাধারণ মানুষের পরিষেবা খতিয়ে দেখেন বিধায়ক। তিনি জানান, পঞ্চায়েত এখনও তাঁদের দখলে না এলেও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান ও পরিষেবার মান উন্নয়ন নিয়মিত নজরে রাখা হবে। পরিদর্শন ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।


