প্রয়াত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রয়াত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রয়াত হলেন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে শহরের শিক্ষিত মহলে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকাহত হন। জানা গেছে, পরিবারে তার স্ত্রী, দুই পুত্র এবং বৃদ্ধা মা রয়েছেন। শহরের বহু গুণী ব্যক্তিত্ব তার প্রয়াণের খবর পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। অরুণাভ চক্রবর্তী একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। শহরে সংস্কৃতির অঙ্গনে তার উজ্জ্বল উপস্থিতি প্রতি মুহূর্তে লক্ষ্য করা গেছে।