নৃত্যমন্দিরের ২০ তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো টাউন হলে
বর্ধমানের অন্যতম শাস্ত্রীয় নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যমন্দিরের ২০ তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে। ১৫ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় ভারতের জাতীয় স্তোত্র বন্দেমাতরম-এর মধ্য দিয়ে। এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ। ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডঃ দেবেশ ঠাকুর, বিশিষ্ট সংস্কৃতিবিদ পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার, বর্ধমান পৌরসভার আধিকারিক তথা সমাজসেবী তাপস মাকড়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম কন্ট্রোলার সুভাষ চক্রবর্তী, ক্রেডিট ফাউন্ডেশনের ডিরেক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জী, সভাধ্যক্ষা মানসী মুখার্জী, চন্দ্রচূড় নাগ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবনাথ মুখার্জী প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন পৌলোমী মুখার্জী ও এথিনা মুখার্জী। তাদের দ্বৈত নৃত্য দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের।পরবর্তীতে নৃত্যমন্দিরের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। এ প্রসঙ্গে এই নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার পৌলোমী মুখার্জী বলেন, মূলত এদিনের অনুষ্ঠান হলো শাস্ত্রীয় নৃত্যের। মোট ৬৫ জন ছাত্রী এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগী শিল্পীদের এদিন অনুষ্ঠান মঞ্চে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রান্তরেপ সংবাদের সম্পাদক সুমন মুখার্জী। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কল্লোল কোনার ও সুদীপা সরকার।


