হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে তৃণমূল পার্টি অফিস ভাঙল PWD, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন
হাইকোর্টের নির্দেশে জেলার মন্তেশ্বর ব্লকের সোনাডাঙ্গা এলাকায় পিডব্লিউডি-র জায়গায় অবৈধভাবে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বুলডোজার চালিয়ে ভাঙলো পিডব্লিউডি দপ্তর। এই ভাঙাভাঙির কাজ করা হয় মঙ্গলবার। বিশাল পুলিশ বাহিনী সহ উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত মন্ডল। পুলিশ,পিডাব্লুডি ও হাইকোর্টের পিটিশনার জানান, ২০১৮ সাল থেকে আমার বাড়ির সামনে অবৈধভাবে তৃণমূল কংগ্রেস একটি পার্টি অফিস গড়ে তোলে। বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেইসময় মন্তেশ্বর থানায় লিখিত আকারে অভিযোগ ও এফআইআর দায়ের করা হয়েছিল বলেও জানান তিনি। তৎকালীন সময় হাইকোর্টের তরফ থেকে বেশ কয়েকবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ আসলেও প্রশাসন তা গ্রাহ্য করেনি। এবার সরকারের পালাবদলের পরেই দুমাস না পেরোতেই ভাঙা হলো তৃণমূলের পার্টি অফিস।


