বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে গোদা বেলতলা পুকুরে আবর্জনা সাফ করলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশনের সদস্যরা
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিধায়িকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের আদর্শকে পাথেয় করেই প্রতিনিয়ত বিনা পারিশ্রমিকে ক্লিন বর্ধমান গ্ৰীন বর্ধমান কর্মসূচী চলছে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন ফাউন্ডেশন সদস্যরা। রবিবার বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ড গোদা বেলতলা শীতলা মায়ের পুকুর ঘাট দীর্ঘদিন ধরে আবর্জনার স্তুপ হয়েছিল। ফাউন্ডেশনের পক্ষ থেকে পুকুর থেকে নোংরা আবর্জনা তুলে ফেলা হয়। এদিন এই কর্মসূচীতে যোগদান করেন এলাকার সমাজসেবী রাজু মল্লিক। প্রতিনিয়ত শহরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে যা নিয়েই সারাক্ষণ চিন্তাভাবনা করে চলেছেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য সুধীর রঞ্জন সাউ। তারা সপ্তাহে একদিন করে শহরকে জঞ্জাল মুক্ত করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। সুধীর রঞ্জন সাউয়ের নেতৃত্বেই চলে প্রত্যেক সপ্তাহে এই কর্মকাণ্ড। এলাকার সমাজসেবী রাজু মল্লিকের আমন্ত্রণেই ফাউন্ডেশনের গোটা টিম গিয়ে এদিন এই শীতলা মায়ের ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।


