বন্ধ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

বন্ধ ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

মেঝেতে পড়ে থাকা মৃতদেহের হাতে ডেটলের খালি বোতল। মৃতের পাশে আরও ২ টো খালি ও ৩ টে ভর্তি বোতল পড়ে রয়েছে। আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদ এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্ধ ঘরের ভিতর থেকে বর্ধমান সদর থানার পুলিশ তালা ভেঙে উদ্ধার করে এক মানসিক ভারসাম্যহীন মহিলার দেহ। দীর্ঘদিন ধরেই তিনি রোগজ্বালায় ভুগছিলেন, বলে স্থানীয় সূত্রে জানা যায়। রোগজ্বালা সহ্য করতে না পেরেই কি এই আত্মহত্যা না এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তদন্ত করছে পুলিশ।
মৃতের নাম মধুরিমা রায়, বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।