গোলবেড়ার কাছে ট্রেলার-বাইকের সংঘর্ষ, মৃত ১, আশঙ্কাজনক আরও ১
মফস্বল থানা এলাকার গোলবেড়ার অদূরে ট্রেলার ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও একজন। দু’জনেরই বাড়ি ঝালদা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগামী একটি ট্রেলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরবাইকের সংঘর্ষ হয়। খবর পেয়ে মফস্বল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


