দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ, সবুজ সংঘের খুঁটি পুজোয় শুভারম্ভ
খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বর্ধমান সবুজ সংঘের ৪৩তম দুর্গোৎসবের প্রস্তুতি। এবারের পুজোর মূল আকর্ষণ হিসেবে মণ্ডপে তুলে ধরা হবে দুবাইয়ের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদল।
সবুজ সংঘের সম্পাদক বাপি বোস জানান, এবারের পুজোর আনুমানিক বাজেট প্রায় ৫০ লক্ষ টাকা। দর্শনার্থীদের জন্য মণ্ডপে মেডিকেল টিম ও প্রবীণ নাগরিকদের বিশেষ পুজো দর্শনের ব্যবস্থাও থাকবে।
পুজোর থিমের উন্মোচন করেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির, বস্ত্রদান ও বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মসূচিও বছরভর চালানো হয় বলে জানান উদ্যোক্তারা।


