সাতসকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বর্ধমানে আয়কর হানা ! বেসরকারি হাসপাতাল ও এক রাইস মিলে যৌথ অভিযান

সাতসকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বর্ধমানে আয়কর হানা ! বেসরকারি হাসপাতাল ও এক রাইস মিলে যৌথ অভিযান

মঙ্গলবার ভোর থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বর্ধমান শহরের একটি বেসরকারি হাসপাতাল এবং রায়নার একটি চাল মিলে একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর।

আর্থিক লেনদেন ও কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে এই অভিযান চলছে বলে আয়কর সূত্রে জানা গেছে। হাসপাতালের আর্থিক নথি, রোগীদের বিল, ব্যাংক লেনদেনের হিসেব এবং চাল মিলের কেনা-বেচা, স্টক ও লাইসেন্স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।

কম্পিউটার, হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে। বড় অভিযানে কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

আয়কর দফতর এখনও জানায়নি, এই তল্লাশি কতদিন চলবে।