পুরুলিয়ার কেশরগড়ের রথযাত্রা কমিটি ৫ লক্ষ টাকা অনুদান পেল রাজ্য সরকারের

পুরুলিয়ার কেশরগড়ের রথযাত্রা কমিটি ৫ লক্ষ টাকা অনুদান পেল রাজ্য সরকারের

পুরুলিয়ার কেশরগড়ের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে। ১৭৯৭ সালে মহারাজা গড়ুর নারায়ণ ওরফে ভরত শেখর এই রথযাত্রার সূচনা করেন এবং কাশীপুরে রাজধানী স্থানান্তরের পরও স্থানীয় মানুষ ঐতিহ্য বজায় রেখে উৎসব চালিয়ে আসছেন।

সোমবার পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমিটির হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কোনঠাম, পুলিশ সুপার কুমার সানি রাজ, বিধায়ক কমলাকান্ত হাঁসদা, তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী-সহ অন্যান্যরা।

কমিটির উপদেষ্টা বঙ্কিম চক্রবর্তী জানান, সরকারের এই অনুদানে তাঁরা খুশি এবং এবছর আরও আকর্ষণীয়ভাবে রথযাত্রা পালন করবেন। অর্থের একটি অংশ সেবামূলক কাজেও ব্যয় করা হবে।