হাসপাতাল থেকে দালালরাজ দূর করার বার্তা মুখ্যমন্ত্রীর


হাসপাতাল থেকে দালালরাজ দূর করার বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যভবনে পৌঁছোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।স্বাস্থ্যভবনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,‘হাসপাতাল থেকে দালালরাজ মুক্ত করতে হবে। সরকারি হাসপাতালে মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। আমরা হাসপাতালের নাম দিয়েছি আয়ুষ্মান মন্দির। তাই মন্দিরের মতো পবিত্রতা বজায় রাখতে হবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আমরা দেব। হাসপাতালে ভালো পরিষেবা দেওয়ার জন্য মনিটরিং চলবে স্বাস্থ্যভবন থেকে। স্বাস্থ্যকর্মীদের কাজ অনুযায়ী হবে আলাদা ব্যাচ।’