নারায়নদিঘিতে বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা
স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে পূর্ব বর্ধমানের বর্ধমান-১ নম্বর ব্লকের নারায়নদিঘি এলাকায় অনুষ্ঠিত হলো ‘স্বচ্ছ ভারত অভিযান’। বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করেন বর্ধমান উত্তর ২মন্ডলের স্থানীয় মণ্ডল সভাপতি তথা ২০২৬এর বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় দাস।
এদিন এলাকার বিভিন্ন রাস্তা, জনবহুল স্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।
সঞ্জয় দাস বলেন, স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি এলাকাবাসীর কাছে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আবেদন জানান।
কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বাসিন্দাদের একাংশ উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।



