বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে মাসিক সাহিত্যের আড্ডা
৪ঠা এপ্রিল বর্ধমান সাহিত্য পরিষদ ভবনে অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্যের আড্ডা। মনোরম পরিবেশে বহু কবি, লেখক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পীদের উজ্জ্বল উপস্থিতিতে সুন্দর অনুষ্ঠান হয়। এদিনের আলোচনার বিষয় ছিল, গ্রীস্মকালীন প্রাকৃতিক পরিবেশ সঙ্গে গ্রাম বাংলার পূজাপার্বণ। প্রথমে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী তার সুন্দর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সভাপতি ছিলেন সাহিত্য গবেষক বিদ্যাভূষণ ভট্টাচাৰ্য। আলোচনায় অংশগ্রহণ করে সুন্দর বক্তব্য রাখেন কবি, নাট্যকার ডঃ দেবেশ ঠাকুর, সাহিত্যিক সঞ্জীব চক্রবর্তী, ডঃ বনবিহারি মন্ডল, নিতাই মুখার্জী। সঞ্চালক ছিলেন সুজিত চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন করবী ঘোষ, গার্গী মল্লিক, আনোয়ার আলী, মিলি সান্যাল, ডলি হোসেন, কল্পনা রায়, বরুণ মজুমদার, অরুণ শিকদার, মৌসুমী সাহা। কবিতা পাঠে অংশ নেন লক্ষণ দাস ঠাকুরা,মিতা মন্ডল, রমাকান্ত পাঁজা, রথীন পার্থ মন্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত, মানসী মিত্র, সুবর্ণা বিশ্বাস, সন্দীপন গুপ্ত।সব মিলিয়ে এদিনের সাহিত্যের আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।


