যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিষেকের জন্মদিনে দুঃস্থদের খাবার বিতরণ


যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিষেকের জন্মদিনে দুঃস্থদের খাবার বিতরণ

৭ নভেম্বর ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষ্যে এদিন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বীরহাটা ব্রিজে রাতে দুঃস্থদের খাবার বিতরণের আয়োজন করা হয়। এদিন স্থানীয় কোড়াপাড়ায় বসবাসকারী আদিবাসী পরিবারের মানুষজনদের হাতে খাবার তুলে দেওয়া হয়। ফাইডরাইস,আলুর দম, পায়েস সহ নানান খাদ্য সামগ্রী তাদের দেওয়া হয়। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়ন সেন বলেন , দাদার জন্মদিনে আমরা এদিন সকালে বর্ধমান ব্লাইন্ড একাডেমীর ছেলেমেয়েদের কাছে পৌঁছোই। সেখানে কেক কাটা হয়। ব্লাইন্ড একাডেমীর ছেলেমেয়েদের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আনন্দ সহকারে পালন করা হয়। এখানকার ছেলেমেয়েদের দুপুরের খাবার দেওয়া হয়। সায়ন বলেন, এদিন সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পুজো দেন। আমরা এদিন দাদার মঙ্গল কামনায় স্থানীয় মানুষদের হাতে এখানে খাবার তুলে দিয়েছি। এই কর্মসূচীতে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।