বিজয়া সম্মেলনীতে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে জয়ী করার আহ্বান
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌগ্রাম ও আঝাপুর অঞ্চলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। প্রসঙ্গতঃ, দলের নির্দেশে জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলেই করা হচ্ছে বিজয়া সম্মেলনী। চলবে ১৬ই অক্টোবর পর্যন্ত। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান মল্লিকা মন্ডল ও কাশীনাথ হেমব্রম,দুই অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মন্ডল ও প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। দুটি জায়গাতেই প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। মেহেমুদ খান বলেন, দলীয় কর্মীরাই দলের সম্পদ। কর্মীরা আছেন বলেই আজ তারা আছেন। তিনি বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী সারা রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন। রাজ্যের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছেন এর দ্বারা
বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে কাজ করে চলেছেন তার সুফল আমরা সবাই ভোগ করছি। রাজ্যের এমন কোনো পরিবার নেই যারা মুখ্যমন্ত্রীর কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাই আগামী বিধানসভা ভোটে দলের প্রার্থীকে এখান থেকে জিতিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।


