জামালপুরে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প


জামালপুরে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প

পূর্ব বর্ধমানের জামালপুরে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো চকদিঘী ও জোতশ্রীরাম অঞ্চলের যথাক্রমে চকদিঘী হাইস্কুল ও অমরপুর হাইস্কুলে। ৮ অক্টোবর এই ক্যাম্প পরিদর্শনে হাজির ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও, বিএলআরও প্রত্যুষ বাগ, দুই প্রধান অসীমা বাগ ও আরিফা বিবি, তাবারক আলী মন্ডল ও দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও তপন দে সহ অন্যান্যরা। তারা পুরো ক্যাম্প ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। যারা এখনো সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তারা সেই সুবিধা যাতে পান তার ব্যবস্থা করতে সাহায্য করেন। মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রীর এ এক অভিনব পরিকল্পনা। পাড়ার মানুষ নিজেরাই নিজেদের পাড়ার উন্নয়নে অংশ গ্রহণ করছেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথের যে কাজ সাধারণ মানুষ ধরিয়েছিলেন সেই সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আর এখানেও কোনো দল বিচার করেন
নি মুখ্যমন্ত্রী। এই উন্নয়নের অংশীদার হবেন সকলেই। বিধায়ক বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। প্রতিটি বুথে যে ১০ লক্ষ টাকা করে অনুদানের কথা বলেছিলেন ব্লকের অনেক পঞ্চায়েতের অনেক গ্রামে সেই কাজ শুরু হয়ে গেছে। এখানেও সেই কাজ হবে।